গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সভাপতি আমির আসহাব ও সাধারণ সম্পাদক জি এম ইয়াসিনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেছেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন।
আজ বৃহস্পতিবার দুপুরে তারা জাতির পিতার সমাধিতে পুষ্পস্থবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় সিনিয়র সহ সভাপতি পারুল আক্তার আশা পরি, ঢাকা বিভাগের সহ সভাপতি প্রীতিশ চন্দ্র বালা, ময়মনসিংহ বিভাগের সভাপতি আসমাউল হুসনা এলিজা, গোপালগঞ্জ জেলা কমিটির আহবায়ক লালন কুমার দাস,যুগ্ম আহবায়ক বিন্দু দাস পান্ডে সহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

