Nabadhara
ঢাকারবিবার , ১০ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
জুলাই ১০, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব মহামারী করোনা থেকে মুক্তি লাভের কামনা করে গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রবিবার সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

এ ঈদগাহে অতিরিক্ত জেলা প্রশাসক, নব নির্বাচিত পৌর মেয়র, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ প্রায় ৩০ হাজার মুসুল্লী একসাথে ঈদের নামাজ আদায় করেন।

 

এ বছর জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে ধর্মীয় নিয়ম-কানুন মেনে নামাজ আদায় করেন নারীরা।

 

এরপর সকাল ৮ টায় থানাপাড়া জামে মসজিদে দ্বিতীয় ও সকাল সাড়ে ৮ টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ। এছাড়া জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতকে কেন্দ্র জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।