Nabadhara
ঢাকাসোমবার , ১ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে জাতীয় শোক দিবসের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ১, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ গুরুত্বে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি ও মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোসাঃ মাহফুজা খাতুন, থানা অফিসার ইনচার্জ সোমেন দাস, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মোঃ হাসান মোল্লা হায়দার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তার রুনিয়া আক্তার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, সকল দপ্তর প্রধান, জনপ্রতিনিধি প্রমুখ।

উল্লেখ্য, আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণ কার্যক্রমে অসামান্য অবদান রাখায় এ সভায় উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম’কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করে উপজেলা প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।