Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের আর্টক্যাম্প

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল
আগস্ট ৫, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে শিশুস্বর্গে চারুপীঠ যশোরের শিশুদের অংশগ্রহণে এ আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়।

সুলতান সংগ্রহশালা ও শিশুস্বর্গ দেখার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চারুপীঠ যশোরের শিশুরা ছবি আঁকায় অংশগ্রহণ করে।

 

এ সময় উপস্থিত ছিলেন-এসএম সুলতান স্মৃতিসংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, সহকারী কিটউরেটর মেহেদী হাসান রানা, চারুপীঠ যশোরের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী প্রণব দাস, চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নুসহ অভিভাবকেরা।

চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। দিনটি ঘিরে আগামি ১০ আগস্ট কোরআনখানি, দোয়া মাহফিল, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন এসএম সুলতান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।