Nabadhara
ঢাকাসোমবার , ১৫ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শোক দিবস উপলক্ষে রূপগঞ্জে সদর ইউনিয়নে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত

Link Copied!

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শাহাদাতবরণকারী পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছার আলীর আয়োজনে তার রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট সোমবার সকালে তাঁর রাজনৈতিক কার্যালয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের নিয়ে এ কর্মসূচী পালন করেন তিনি।

এ সময় আওয়ামীলীগ নেতা আনসার আলী বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ জয় করে আজকের উন্নয়নশীল বাংলাদেশ দেখছি। মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর বাংলাদেশ গড়ে তুলছেন। অথচ মোশতাকদের মতো খুনিরা আমাদের জাতির পিতাকে ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে। যার নিন্দা জানানোর ভাষা নেই।

এ সময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, নবী হোসেন, মনির হোসেন,আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মুরাদ হাসান প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।