Nabadhara
ঢাকারবিবার , ২১ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে আওয়ামীলীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ২১, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) সমাবেশ হয়। উক্ত সমাবেশ থেকে এক বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল আওয়ামীলীগ কার্যালয়ে ফিরে শেষ হয়।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন, মোঃ জিকরুল আলম, শেখ রেজাউল কবির, মোঃ হাসান মোল্লা হায়দার, মোঃ নজরুল ইসলাম মিল্টন, এস এম নাসির উদ্দিন, মোহাম্মদ আলী, সাইকুল আলম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন,  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা ও মোঃ মনিরুজ্জামান মিয়া, যুবলীগ নেতা ইব্রাহিম খলিল, ফজলে এলাহী লেবিন, মুকুল মিয়া, কল্লোল বিশ্বাস পলু, আহম্মদ খলিল পরাগসহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।