Nabadhara
ঢাকাসোমবার , ২২ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভ্যান নিয়ে বের হয়ে পাঁচদিন ধরে নিখোঁজ মুকসুদপুরের লিটু

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে মো. লিটু মাতুব্বর নামে এক ভ্যানচালক ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১৭ আগস্ট  সন্ধ্যা ৭টার দিকে ভ্যানগাড়ি নিয়ে বের হয়ে আর ফেরেননি বলে জানিয়েছে পরিবার।

কোনো সহৃদয় ব্যক্তি লিটু মাতুব্বরের খোঁজ পেলে বাড়ির ঠিকানা, থানা, অথবা মুঠোফোনে (০১৭৬৪৯৩৬৩৭৪) জানানোর অনুরোধ করা হয়েছে।

নিখোঁজ লিটু মাতুব্বর মুকসুদপুর থানার গোলাবাড়িয়া গ্রামের মৃত বাকা মাতুব্বরের ছেলে। এ ঘটনায় নিখোঁজ লিটুর স্ত্রী সাহেদা বেগম মুকসুদপুর থানায় জিডি করেছেন।

এ ব্যাপারে মুকসুদপুর থানার এসআই মো. শাহরিয়ার হোসেন নবধারা কে  বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।