নড়াইলের লোহাগড়া-কালনা-নড়াইল-মহাসড়কের আলাউদ্দিন মুন্সির মোড়ে যশোর খেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তামিম মোল্যা হৃদয় (১৬) নিহত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় লোহাগড়া সদর ইউনিয়নের চরবকজুরি গ্রামের রহমান মোল্যার ছেলে এবং এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী।
এ সময় তার দুই সহপাঠী বন্ধু সামান্য আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।নিহত হৃদয়ের বন্ধু রফিক জানায়, প্রাইভেট পড়ে তিনবন্ধু মোটরসাইকেলে লোহাগড়া বাজারে আসার পথে আলাউদ্দিন মুন্সির মোড় এলাকায় অ্য্যাম্বুলেন্সের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

