Nabadhara
ঢাকাবুধবার , ২৪ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নবাগত ইউএনও তারেক সুলতানের সংবর্ধনা অনুষ্ঠান

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২২ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের এক সংবর্ধনা অনুষ্ঠান কচুয়া পাবলিক লাইব্রেরীর উদ্যোগে নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়।আজ সকাল ১১ টায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও লাইব্রেরির সাধারণ সম্পাদক সমীর বরন পাইকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও লাইব্রেরির সভাপতি এসএম তারেক সুলতান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ,কচুয়া প্রেসক্লাবের সাধারণত সম্পাদক কাজী সাইদ,কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল।

এছাড়াও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান ঝুমুর,কচুয়া উপজেলা সমাজ সেবা অফিসার,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম বুলু,জাতীয় পার্টির কচুয়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নুরুল হুদা নূর হাদী,সাংবাদিক উজ্জ্বল কুমার দাস,সাংবাদিক সূর্য্য চক্রবর্তী,সাংবাদিক শিকদার সাইদ,সাংবাদিক তরিকুল ইসলাম,সাংবাদিক খান সুমন প্রমূখ।

সভার শুরুতে উপস্থিত সকলে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার লাইব্রেরির বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।