Nabadhara
ঢাকারবিবার , ২৮ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার সাদিরা খাতুনের মতবিনিময়

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল
আগস্ট ২৮, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নবাগত এসপি সাদিরা খাতুন জেলা ও উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। জেলার সকল সাংবাদিকদের সাথে পরিচিতি হতে ২৮ আগষ্ট (রবিবার) দুপুর ১২টায় জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রথম নারী পুলিশ সুপার হিসাবে ২৪ আগষ্ট নড়াইলে যোগদান করেন তিনি। সাদিরা খাতুন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ অনুষদ হতে স্নাতক সম্মান ও ফিশারিজ বায়োলজী এবং জেনেটিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২৫তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান (পুলিশ ক্যাডার) অধিকার করে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সাদিরা খাতুন তার চাকুরী জীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিম (ডিএমপি), নারায়নগঞ্জ-১১ ও লিগ্যাল ও মিডিয়া উইং, র‌্যাব সদর দপ্তর, নেত্রকোনা জেলা ডিএসবি, ঢাকা জেলা ডিএন্ডপিএস (সাবেক সিকিউরিটি সেল) পুলিশ সদর দপ্তরে কাজ করেছেন। সর্বশেষ তিনি পুলিশ সুপার ইন্টেলিজেন্স এপিবিএন, সদরদপ্তর ঢাকায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কঙ্গো ও সুদানে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহন করেছেন এবং মেধা ও যোগ্যতার স্বীকৃতি স্বরূপ নানা পদকে ভূষিত হয়েছেন।

এ সময় নড়াইল জেলা সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় এবং জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করা হয়। জেলার প্রতিটি থানা দালালমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে নানা ধরনের অসঙ্গতি রোধে সাংবাদিকদের সার্বিক সহায়তা কামনা করেন নবাগত পুলিশ সুপার সাদিরা খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।