Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 স্বরূপকাঠিতে জাল স্বাক্ষ‌রে টাকা উঠা‌নোর অ‌ভি‌যোগ, সংবাদ প্রকা‌শের পর টাকা ফেরত ম‌হিলা অ‌ধিদপ্ত‌রে

Link Copied!

স্বরূপকাঠ‌ি উপ‌জেলার ম‌হিলা অ‌ধিদপ্তরে কি‌শোর কি‌শোরী ক্লা‌বের প্রক‌ল্পের সমন্বয়কারী‌দের স্বাক্ষর জাল ক‌রে টাকা আত্মসা‌থের সংবাদ নবধারায় প্রকাশ হয় চল‌তি মা‌সের ১২ আগস্ট। এ সংবাদ প্রকাশ হওয়ার পরই ন‌ড়েচড়ে ব‌সে স্বরূপকা‌ঠি ম‌হিলা অ‌ধিদপ্ত‌রের অ‌ভিযুক্ত কর্মকর্তারা।

স্বরূপকা‌ঠি পৌরসভা এবং ১০ টি ইউ‌নিয়‌নের সংর‌ক্ষিত আস‌নের একজন ক‌রে নির্বা‌চিত ম‌হিলা জনপ্র‌তি‌নি‌ধি‌কে সমন্বয়কারী হি‌সে‌বে সাম‌য়িক নি‌য়োগ দেয়া হয়। এ‌দের‌কে প্র‌তিমা‌সে ২০০০ টাকা ক‌রে সন্মানী দেয়ার কথা জানান সে‌লিনা। আর এই সন্মানী স‌ঠিক ভা‌বে না পাওয়া এবং তা‌দের স্বাক্ষর জাল ক‌রে টাকা উ‌ত্তোলন ক‌রে নেয়ার অ‌ভি‌যোগ ক‌রেন সন্বয়কারীরা।এ বিষয়ে সংবাদ প্রকাশ ক‌রে নবধারা।নির্বা‌চিত ওইসব জনপ্র‌তি‌নি‌ধিদের ম‌ধ্যে না‌সিমা আক্তার, বিউ‌টি,মারজান,প‌লি,সান‌জিদা আক্তার সহ আ‌রো অ‌নে‌কে গতকাল নবধারা‌কে জানান,নবধারায় সংবাদ প্রকা‌শের কার‌নেই আমরা আমা‌দের পা‌রিশ্র‌মিক ফেরত পে‌য়ে‌ছি।

তারা জানান স্বরূপকাঠি উপ‌জেলা ম‌হিলা অ‌ধিদপ্ত‌রের স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি ও উপ‌জেলা ভাইস চেয়ারম্যান না‌র্গিস জাহা‌নের মধ্যস্ততায় তার অ‌ফি‌সে ব‌সে টাকা ফেরত দেয় আমা‌দের। তারা ব‌লেন রে‌ভি‌নিউ স্টা‌ম্পের উপর পূ‌র্বের জাল স্বাক্ষ‌রের নি‌চেই আমা‌দের স্বাক্ষর নি‌য়ে ৯ হাজার ক‌রে টাকা ফেরত দেয়া হয়।

এ বিষয়ে অ‌ধিদপ্ত‌রের হিসাবরক্ষক স‌রোয়ার হো‌সেন ব‌লেন একটা সমস্যা হ‌য়ে‌ছি‌লো ত‌বে আমরা সমন্বকা‌রি‌দের টাকা ফেরত দি‌য়ে এটা সমন্বয় ক‌রে‌ছি। বিষয়‌টি নি‌য়ে ম‌হিলা ভাইস চেয়ারম্যান নার‌গিস জাহান বলেন টাকা ফেরত দি‌য়ে তারা তা‌দের অপরাধ প্রমান ক‌রে দি‌য়ে‌ছেন।

অপরাধ প্রমান হওয়ার পর কি ব্যবস্থা নি‌য়ে‌ছেন জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন,টাকা ফেরত দেয় হ‌য়ে‌ছে এটা ঠিক ত‌বে অ‌ভিযুক্ত‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপা‌রে উপ‌জেলা চেয়ারম্যানের সা‌থে আ‌লোচনা ক‌রে দেখ‌বো। এ‌দি‌কে উপ‌জেলা পুরুষ ভাইস চেয়ারম্যান রনী দত্য জয় ব‌লেন আ‌মি এ‌টি নবধারার মাধ্য‌মে জে‌নে‌ছি। সাম‌নের মা‌সিক সমন্বয় ‌মি‌টিং‌য়ে এ‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানা‌বো।

এব্যাপা‌রে উপ‌জেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হ‌ক বলেন আ‌মি বিষয়‌টি দেখ‌বো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।