Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার মহাজন বাজারে সার ব্যবসায়ীদের জরিমানা ও মেয়াদোত্তীর্ণ সার বাজেয়াপ্ত

 মোঃ জিহাদুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার মহাজন বাজারে সার ব্যবসায়ী মূল ডিলারসহ ৪ সাব ডিলারকে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ভাউচার সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ সার রাখার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৩০ আগষ্ট (মঙ্গলবার ) সকাল ১১ টায় কালিয়া উপজেলা কৃষি কর্মকতা সুবির কুমার বিশ্বাস ও সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলামের নিয়মিত অভিযানে এ জরিমানা করা হয়।

এ সময় মাউলী ইউনিয়নের ডিলার ও ওই বাজারের সার ব্যবসায়ী ফারিয়া এন্টারপ্রাইজের মালিক মরফুদুল হাসান পলাশের দোকান থেকে ৫লক্ষ ১৪ হাজার টাকা সমমূল্যের ১৩ ধরনের প্যাকেটজাত মেয়াদোত্তীর্ণ সার জব্দ করে জনসম্মুখে পুঁড়িয়ে বাজেয়াপ্ত করাসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাব-ডিলার শাহীন বুলবুলকে ৩ হাজার, সুন্নত খান ৪ হাজার ও নাসির মন্ডোলকে ৪ হাজারসহ মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। উপজেলা কৃষি কর্মকতা সুবির কুমার বিশ্বাস বলেন, কৃষক যাতে ন্যাজ্য মূল্যে সার পায় সে জন্য উপজেলার প্রতিটি বাজারে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমাদের প্রতিটি ডিলারের ঘরে পর্যাপ্ত পরিমান সার মজুত আছে। মজুতকৃত সার যাতে অতিরিক্ত মূল্যে বিক্রি করতে না পারে সে কারনেই আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা অমান্য করে অধিক মূল্যে সার বিক্রি, মেয়াদোত্তীর্ণ সার ঘরে রাখাসহ ভাউচার সংরক্ষণ না করার অপরাধে তাদের এ জরিমানা করা হয়েছে। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ সার জনসম্মুখে পুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যবাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।