নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট গোলজার হোসেন ভূঁইয়ার বাড়িতে দূর্বৃত্তদের হামলা ও বাড়িঘর ভাংচুর সহ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।এ্যাডভোকেট গোলজার হোসেন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার বিকেলে ৪০/৫০ জন দূর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায়।
দূর্বৃত্তরা বাড়ি ঘর তছনছ করে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা এফএম সায়েদ বলেন এ ধরনের কোন অভিযোগ পাইনি।যুদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

