Nabadhara
ঢাকাশুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় খা‌লের পা‌নি‌তে ফে‌লে শিশু কন্যাকে হত্যা করলো সৎ মা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতি‌নি‌ধি
সেপ্টেম্বর ২, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়া উপ‌জেলার গজা‌লিয়া লক গেট থে‌কে ফে‌লে দি‌য়ে ৩ বছ‌রের সৎ কন‌্যা‌কে হত‌্যার অ‌ভি‌যোগ। সৎ  মা  সো‌নিয়া বেগম‌কে পু‌লিশ আটক ক‌রে‌ছে।
আজ শুক্রবার সকাল সা‌ড়ে ৭টার দি‌কে গজা‌লিয়া গ্রা‌মের কাঠুয়ার খা‌লের উপর নি‌র্মিত লক গে‌ট থে‌কে ধাক্কা মে‌রে সৎ শিশু কন‌্যা মা‌রিয়‌কে খা‌লের পা‌নি‌তে ফে‌লে দেয়। এসময় জোয়ার থাকায় প্রচন্ড গ‌তি‌তে সিংগা নদী থে‌কে বি‌লে পা‌নি ঢুক‌ছিল। মুহূ‌র্তেই শিশু কন‌্যা‌টি পা‌নি‌তে ডু‌বে হা‌রিয়ে যায়।
প‌রে খবর পে‌য়ে পু‌লিশ এ‌সে অ‌ভিযুক্ত সৎ মা সো‌নিয়া বেগম(২৫)‌ কে জিজ্ঞাসাবাদ কর‌লে পু‌লি‌শের কা‌ছে স্বীকার ক‌রে। এসময় এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা উপ‌স্থিত ছি‌লেন।
টু‌ঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল মনসুর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।
 টু‌ঙ্গিপাড়া ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি দল এবং খুলনা থে‌কে এক‌টি ডুবুরী দল এ‌সে উদ্ধার অ‌ভিযান চালা‌য়।
অভিযুক্ত সো‌নিয়া বেগ‌মের স্বামী রহমত মোল্লা জানান, তার আ‌গের স্ত্রী সন্তান হবার সময় মারা যাবার পর মাস চা‌রেক আ‌গে সে নতুন ক‌রে সো‌নিয়া‌কে বি‌য়ে ক‌রে। কিন্তু বি‌য়ের পর থে‌কে আ‌গের প‌ক্ষের দুই মে‌য়ের সা‌থে বিমাতা সুলভ আচরন করে‌তে থা‌কে। এ নি‌য়ে একা‌ধিক বার সা‌লিশ বৈঠকও হ‌য়ে‌ছে। তি‌নি তার সন্তান হত‌্যাকারী স্ত্রী সো‌নিয়ার দৃষ্টান্ত মূলক শা‌স্তির দাবী জানাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।