Nabadhara
ঢাকাশুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা

কোটালীপাড়া  প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার ভাঙ্গারহাট কালিকাবাড়ি দূর্গা মন্দির চত্ত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প লাইন সোসাইটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা দেখার জন্য এলাকার সকল বয়সের শতশত নারী পুরুষ মন্দির চত্ত্বরে সমাবেত হয়।
প্রতিযোগিতার শুরুর আগে বিশাল আকৃতির ৩টি কলাগাছে ভালো ভাবে সরিষার তেল মাখা হয়। এরপর শুরু হয় প্রতিযোগিতা। প্রতি প্রতিযোগি যখন কলাগাছ বেয়ে উপরে ওঠে তখন উপস্থিত দর্শকদের করতালিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।
প্রতিযোগিতায় ৩টি কলাগাছে ৩০জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এদের মধ্যে অনিক পান্ডে প্রথম ও অংকন পান্ডে এবং হরিচঁাদ পান্ডে পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।
হেল্প লাইন সোসাইটির সভাপতি ডা. আশীষ কুমার পান্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওমর শরীফ, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, আওয়ামী লীগ নেতা অরুন পান্ডে, হেল্প লাইন সোসাইটির সাধারণ সম্পাদক চিন্ময় পান্ডে উপস্থিত ছিলেন।
ডা. আশীষ পান্ডে বলেন, আমাদের সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে প্রতি বছর আমরা এ ধরণের গ্রামীন খেলার আয়োজন করে থাকি। এ বছরও আমরা সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা ও বাউল গানের আয়োজন করেছি।
তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা দেখতে আসা জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র অনির্বান পান্ডে বলেন, আমি আমার বাবার সাথে এখানে এই প্রতিযোগিতা দেখার জন্য এসেছি। এখানে এসে এই প্রতিযোগিতা দেখে আমার খুব ভালো লেগেছে।
শিক্ষার্থী ঝুমা বৈদ্য বলেন আমি বিগত ৫ বছর ধরে এখানে এ প্রতিযোগিতা দেখতে আসি। খুব আনন্দ মূখর পরিবেশের মধ্যে দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীতেও যাতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তার জন্য হেল্প লাইন সোসাইটির সকল সদস্যের প্রতি অনুরোধ রাখছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।