Nabadhara
ঢাকারবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে হত্যা মামলায় দুই আসামীকে মৃত্যুদন্ডের আদেশ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
সেপ্টেম্বর ৪, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে ক্ষুদ্র তেল ব্যবসায়ী ও ভাড়ায় চালিত মোটর সাইকেল রাইডার আলী আকবর হত্যা মামলায় দুই আসামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া উভয় আসামীর প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।

রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মামলার বিবরনে জানাগেছে, আসামী সুমন মোল্লা ও নুরু ফরাজী ওরফে নুরুল বিগত ২০০৮ সালের ২২ মে সন্ধ্যায় পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামে যাবার কথা বলে কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় থেকে আলী আকবরের মোটর সাইকেল ভাড়া নেয়।

পরদিন ২৩ মে সদর উপজেলার বাজুনিয়ার হাবিব নগর এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই নিহতের ভাই আলী আহম্মদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পরে দীর্ঘ তদন্ত শেষে আসামী সুমন মোল্লাকে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্য মতে নুরু ফরাজী ওরফে নুরুলকেও গ্রেফতার করে পুলিশ। এরপর তদন্ত শেষে ২০০৯ সালের ১৪ জানুয়ারী এস.আই মোক্তার হোসেন দুই জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহন শেষে আজ রবিবার আসামীদের বিরদ্ধে এ রায় ঘোষনা করেন আদালত। রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলো।

মামলাটি রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাভোকেট মোঃ শহিদুজ্জামান খান ও আসামী পক্ষে অ্যাডভোকেট মাহাবুব আলম পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।