Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার এক কিশোরীকে দফায় দফায় ধর্ষনের অভিযোগ,মুল আসামী আটক

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২২ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের প্রতিবেশী কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ মহিউদ্দিন হাওলাদার(৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এছাড়াও কিশোরী মেয়েটির ধর্ষণের ছবি দেখিয়ে পরবর্তীতে খুলনার কোন এক বাসায় নিয়ে ২জনে আবারও ধর্ষণের অভিযোগ রয়েছে।

এব্যাপারে নির্যাতনের শিকার ১২ বয়সী কিশোরীর বাবা বাদী হয়ে মোঃ মহিউদ্দিন হাওলাদার ও তার সহযোগী স্ত্রী সখী বেগমের নামে কচুয়া থানায় মামলা করেন।মামলা নং-৪, তারিখ-০৪-০৯-২০২২। মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে কচুয়া থানার অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে মুল আসামী মোঃ মহিউদ্দিন হাওলাদার কে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

নির্যাতনের শিকার ১২ বছর বয়সী কিশোরীর দিনমজুর বাবা বলেন, গত ১০ জুলাই সকাল ৯টার৩০ মিনিটের দিকে আমি কাজের সন্ধানে বাড়ির বাহিরে যায় এবং আমার অসুস্থ্য স্ত্রী এনজিও-র কিস্তি দিতে পাশের বাড়ি যায়, এই সুযোগে দোবারিয়া গ্রামের মোঃ মহিউদ্দিন হাওলাদার ও তার স্ত্রী শহিদা ওরফে সখী বেগম নতুন জামা ক্রয় করে দেওয়ার কথা বলে আমার ছোট মেয়েকে ফুসলিয়ে নিয়ে যায়। এসময় স্ত্রীর সহায়তায় স্বামী মোঃ মহিউদ্দিন হাওলাদার নিজ ঘরের মাঝে খাটের উপর মেয়েটিকে ১ম বার ধর্ষন করে।পরে সখী বেগম এ ধর্ষনের ছবি তুলে রাখেন। লোক লজ্জার ভয়ে কিশোরী মেয়েটি বিষয়টি কাউকে না জানিয়ে চুপ থাকে। কিছুদিন পরে প্রতিবেশী সখী বেগম ও তার স্বামীর সংগে ঝগড়া হলে সখী বেগম আমাকে ও আমার মেয়েকে দেখে নেওয়ার হুমকি দেয়।আমি ভয়ে আমার মেয়েকে খুলনার আমার বড় ২ মেয়ের বাড়িতে পাঠিয়ে দেই। কিন্তু গত ১৩ আগস্ট বিকেলে বড় মেয়ের বাড়ি থেকে আমার কিশোরী মেয়েকে আবারও ফুসলিয়ে নিয়ে যায় সখি বেগম । আমি বিভিন্ন জায়গায় আমার মেয়েকে খোঁজাখুজি করে আমার মেয়েকে পাইনা। দুইদিন পরে গত ১৫ আগস্ট সকালে রুপসা ভ্যানস্টান্ডে অসুস্থ অবস্থায় আমার মেয়েকে ফেলে রেখে যায় তারা। আমি সিসিটিভির ফুটেজ দেখে আমার মেয়েকে খুজে পাই। পরে আমার মেয়ে আমাকে সবকিছু খুলে বললে, আমরা আমাদের মেয়েকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। গত ১৭ আগস্ট হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসি আমার মেয়েকে। পরে গত ০৪-০৯-২০২২ তারিখে আমি নিজে বাদী হয়ে কচুয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যতন দমন আইন সংশোধিত ২০০৩ এর ৯(১)/৩০ ধারায় মামলা করি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।