Nabadhara
ঢাকাশনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

 রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়ায় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উপজেলা পর্যয়ের চুড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান উপজেলা ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আয়োজনে আজ সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো:আল মামুন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ। সহকারি শিক্ষক মো: আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাকাডেমিক সুপারভাইজার আশিষ কুমার মজুমদার,প্রধান শিক্ষক মো: আকরুমজ্জামান,প্রধান শিক্ষক বিভূতী পালসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপারেন্টেড, ক্রীড়া শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।

প্রতিযেগিতার বিষয় ছিল ফুটবল,হ্যান্ডবল,কাবাডি,সাঁতার ও দাবা। প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।