Nabadhara
ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে মাদ্রাসায় জলাবদ্ধতা বিঘ্ন হচ্ছে ক্লাস ও এসেম্বিলি

Link Copied!

মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাটের ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নের এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা মাঠে জোয়ারের অতি জলে জল জমে থাকায় শিক্ষার্থীদের মাঠে এ্যাসেম্বলী করতে না পেরে বারান্দায় এসেম্বলি করতে হচ্ছে। খেলাধূলার জন্য মাঠ ব্যবহার করতে পারছেনা শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সার্বিক অবস্থা খুবই নাজুক।

বিগত ১৯৮৩ সালে এ মাদ্রাসাটি বারইখালী খালের তীরবর্তী ভাষানদল-হোগলপাতি গ্রামে স্থাপিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে সুদীর্ঘ কাল সময় ধরে সুনামের সাথে পরিচালিত হচ্ছে এ মাদ্রাসাটি। ইতোমধ্যে মাদ্রাসাটি চার তলা ভবনের জন্য সরকারিভাবে তালিকাভূক্ত হয়েছে। এ মাদ্রাসার পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ, হেফজখানা। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানও মাদ্রাসার মাঠ ব্যবহার করে আসছে। ঐতিহ্যবাহী বার্ষিক তাফসির মাহফিল হয় এ মাঠে। বহু স্বনামধন্য ইসলামি স্কলার বক্তাগণ এই তাফসিরে বক্তব্য রেখে গেছেন। কিন্তু বর্ষা মৌসুম সহ অতিরিক্ত জোয়ারের জল, পূর্ণিমা ও অমাবস্যার তীথিতে মাঠে জল প্রবেশ করে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শুরু হয় শিক্ষার্থীসহ এলাকাবাসীর চরম দুর্ভোগ। সেই সাথে মাদ্রাসা সংলগ্ন তেতুলবাড়িয়া-মোরেলগঞ্জগামী রাস্তাটিও জলে ডুবে যায়। সেজন্যও শিক্ষার্থী, মোটরযান ও এলাকাবাসির দুর্ভোগ পোহাতে হয়। দশম শ্রেণীর ছাত্রীরা জানায়, মাঠে পানি জমে থাকায় তারা খেলাধূলা করতে পারছেনা। বারান্দায় এ্যাসেম্বলী করতে হয়। যা তাদের জন্য কষ্টকর ও পড়াশোনায় নিরুৎসাহিত হতে হয়।

এ বিষয়ে মাদ্রাসার সুপার শেখ আব্দুল লতিফ সাহেব বলেন, এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা এ মাঠটি ভরাট করা হলে জলাবদ্ধতা নিরসন হবে। ফিরে আসবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ । কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে শিক্ষার্থী সহ শিক্ষকগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।