Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ১৮, ২০২২ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল দিবস পালিত হচ্ছে। দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, কেক টাকা, র‌্যালি ও আলোচনা সভা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসন সহ সরকারী বিভিন্ন দপ্তরসমূহ। পরে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে ‘‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবস্ত নির্ভীক’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, নড়াইল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা সহ প্রমুখ। সেমিনারে জেলা পর্যায়ের সরকারী দপ্তর সমূহের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া পৌরসভা ও জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৃথকভাবে কেক কাটা ও আলোচনার আয়োজন করা হয়েছে।

এ দিকে লোহাগড়ার ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনুরুপ কর্মসুচী পালিত হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।