Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টুঙ্গিপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টুঙ্গিপাড়ায় সোমবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। একইসঙ্গে মাঝেমধ্যে দমকা বাতাস বইছে।
এর ফলে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে।

টুঙ্গিপাড়ার তারাইল এলাকার চা-দোকানি খোকন গাইন বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কারণে শহরে কোনো লোকজন নেই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।অনেক গাছপালা পড়ে যাবার খবর পাওয়া গেছে।

অন্য এক মুদি দোকানদার শুভ বিশ্বাস বলেন, ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি মধ্যে লোকজন জরুরি কাজ বাইরে তেমন বের হচ্ছে না।

ভ্যান চালক মিরাজ শেখ বলেন, ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। তবে ঝড়-বৃষ্টি যাইহোক আমাদের কাজ করেই খেতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।