Nabadhara
ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা কারাগারের হাজতি ভারতীয় নাগরিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
অক্টোবর ৩১, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে আটককৃত ভারতীয় নাগরিক তারেক বাইন (৬০) গোপালগঞ্জ-২৫০ শয্যা-বিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা গেছে।

রোববার (৩১ অক্টোবর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

গোপালগঞ্জ-২৫০ শয্যা-বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক ও জেল সুপার মোঃ ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া তারেক বাইন ভারতের পশ্চিম বিহার সোনার গ্রামের মরন বাইনের ছেলে। তার হাজতি নম্বর-২১৩/২০২২।

গোপালগঞ্জ-২৫০ শয্যা-বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান, রাত রাতে আটককৃত হাজতী ভারতীয় নাগরিক তারেক বাইনকে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

জেল সুপার মোঃ ওবায়দুর রহমান জানান, মারা যাওয়া হাজতী তারেক বাইনকে জাজিরা থানার মামলা নম্বর ০৯, তাং-০৮.০৭.২০২১, জিআর-১৪৩/২০২১, ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্টি এ্যাক্ট এর ৪ ধারায় আটক করা হয়। পরে শরিয়তপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে তাকে বিগত ২০২১ সালের ০৯ জুলাই শরিয়তপুর জেলা কারাগারে নেয়া হয়। পরবর্তীতে গত ২০ জানুয়ারী গোপালগঞ্জ জেলা কারাগারে আনা হয়। সংশ্লিষ্ট বন্দি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে সেখান তিনি মারা যান।

তিনি আরো বলেন, মরদেহের ময়না তদন্তের পর কারা কর্তৃপক্ষ ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।