Nabadhara
ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লাইসেন্স গ্রহন না করেও বিএসটিআই-এর লোগো ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে-বিএসটিআই-এর নব নিযুক্ত মহাপরিচালক

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
অক্টোবর ৩১, ২০২২ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

বিএসটিআই-এর নব নিযুক্ত মহাপরিচালক (গ্রেড-০১) মো: আব্দুস সত্তার বলেছেন, বিএসটিআই-এর লোগা থাকার পরেও নিম্মমানের ও স্বাস্থ্যহানীকর পণ্য বাজারে পাওয়া যায়। বিএসটিআই-এর লাইসেন্সগ্রহনকারী যে সকল প্রতিষ্ঠান আছে তাদের লাইসেন্স দেবার আগেই এবং প্রতি বছর সেসব প্রতিষ্ঠানগুলো আমরা পরিদর্শন করি। কিন্তু কোন কোন প্রতিষ্ঠান লাইসেন্স গ্রহন না করেও বিএসটিআই-এর লোগো ব্যবহার করে থাকে। এজন্য সারা দেশেই আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করে থাকি।

আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএসটিআই-এর এ সকল তৎপরাতায় এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন সচেতন হয়েছে। এখন আমরা কিউআর কোড করে দিয়েছি যাতে সাধারন মানুষ মোবাইল ফোনের মাধ্যমে পণ্যের মান যাচাই করতে পরে।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ প্রশাসনের উচ্চ পদন্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।