Nabadhara
ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের বিজয়পাশায় গাড়ী চাপায় এক ব্যক্তি নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
অক্টোবর ৩১, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে গাড়ি চাপায় মিলন মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির‌ পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন।

নিহত মিলন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামের জালাল মোল্লার ছেলে।

পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানিয়েছেন, সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন মিলন মোল্লা। এসময় দ্রুকগামী একটি গাড়ী চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।