Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
নভেম্বর ১, ২০২২ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে লোহাগড়ার উপজেলার ইতনা গ্রামে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নান্নু গাজীকে (৪০) গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের আবু গাজীর ছেলে।

সোমবার (৩১ অক্টোবর) রাতে নিজ বাড়ী ইতনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি’র তত্ত্বাবধানে এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ইতনা গ্রামে রাতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী নান্নু গাজীকে গ্রেফতার করে। সে জিআর ১৩১/১৭ এর সাজাপ্রাপ্ত ও জিআর ৯০/১৮ গ্রেফতারি পরোয়ানা পলাতক আসামী ছিলেন ।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামী নান্নু গাজীকে (৪০) গ্রেফতার করা হয়েছে । আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।