চিতলমারীর দুর্গাপুর খাসেরহাট সড়কের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোঃ হাফিজুর রহমান ও মোঃ আলতাব হোসেন নামের দুই ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও বালু উত্তোলন কারী ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার ( ভূমি) বেদবতী মিস্ত্রী জানান, উপজেলার দুর্গাপুর খাসেরহাট সড়কের পাশে ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ ধারা ৫ (১) বিধি লংঘনের দায়ে শিবপুর গ্রামের মোঃ শাহদাত ফকিরের ছেলে মোঃ হাফিজুর রহমান ও দুর্গাপুর গ্রামের দলিল উদ্দীনের ছেলে মোঃ আলতাব হোসেনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া বালু উত্তোলন কারী ড্রেজার মেশিনটি স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।পরিবেশ বেশ বিধ্বংস অবৈধ ড্রেজারে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

