Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে পূজা পরিষদের সম্মেলন সভাপতি বরেন সম্পাদক পলু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মে ১৯, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে উপজেলা কমিটির সভাপতি – বরেন্দ্রনাথ দে ও সাধারণ সম্পাদক – কল্লোল বিশ্বাস পলু নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১১টায় দক্ষিণ গাড়ফা মালোপাড়া সার্বজনীন  দূর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে সর্ব সম্মতিক্রমে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মোল্লাহাটে পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল কুমার মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উদ্বোধক ছিলেন, জেলা কমিটির সভাপতি শ্রী অমিত রায়, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ বসু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।