Nabadhara
ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

Link Copied!

‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা পর্যায়ে আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ এবং বিজ্ঞান মেলা।বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে
বুধবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৩ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল জব্বার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফা খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, ও বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ।

বক্তারা এসময়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আয়োজনের উপর গুরুত্বারোপ করে বলেন, বিজ্ঞানের বিষ্ময়কর আবিষ্কার এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো জনসাধারণ ও শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করে তুলতে হবে।

এ মেলায় জেলার ৯টি উপজেলার ০৯ টি স্টল অংশগ্রহণ করছে। পরে, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।