Nabadhara
ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ

Link Copied!

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে নড়াইলে বিভিন্ন শিক্ষা পপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্থানীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাঁথা শুনানোর এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪মে) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্থানীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাঁথা শুনানোর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান,বীর মুক্তিযোদ্ধাদের বক্তৃতামালা, প্রশ্নোত্তর পর্ব, শিক্ষার্থীদের অভিব্যক্তি প্রকাশ এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের পরিচালক (প্রশাসন ও অর্থ) শাহ আলম সরদার, বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নের প্রকল্প পরিচালক ড. নুরুল আমিন, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক মেহেদী, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমাউন খবির, সাইফুর রহমান হিলু, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বঙ্গবন্ধুর অসাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বই পুস্তক পড়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।