Nabadhara
ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর জেলা পর্যায়ের দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নড়াইলের আয়োজনে নড়াইল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। উদ্বোধনী প্রথম খেলায় বালক গ্রুপে-লোহাগড়ার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-নড়াইল সদরের জঙ্গলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং বালিকা গ্রুপে নড়াইল সদরের বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়-কালিয়ার পশ্চিম কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোকাবেলা অংশ গ্রহণ করে।

এ প্রতিযোগিতায় জেলার তিন উপজেলা থেকে বিজয়ী বঙ্গবন্ধু গোল্ডকাপে (বালক) তিনটি ও বঙ্গমাতা গোল্ডকাপে (বালিকা) তিনটি দল অংশ গ্রহণ করছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, সরকারি কর্মকর্তা, জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-খেলোয়াড়গণ এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।