Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ ইকবাল মোল্যা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর (বুধবার) সন্ধা ৬ টায় তার মৃত্যু হয়। নিহত ইকবাল মোল্যা উপজেলার কুঞ্জপুর গ্রামের পশ্চিম পাড়ার দ্বীন মোহাম্মদ মোল্যার ছেলে।

স্বজন সূত্রে জানা যায়, ওই দিন সন্ধার দিকে ইকবাল নিজস্ব মিটারের তারে সমস্যা দেখা দিলে পানির মধ্যে দাঁড়িয়ে ঠিক করতে গিয়েছিল। অসাবধানতাবশতঃ লাইন দেয়া হলে বিদ্যুৎস্পৃষ্টে সে মারা যায়। নিহত ইকবালের ১০ ও ০৭ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে।

এ বিষয়ে কালিয়া থানার ওসি তদন্ত মোঃ রতনুজ্জামান বলেন, ইকবাল মোল্যা পাশাপাশি দুটো ঘরে বিদ্যুৎ লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।