নিজ নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন, নড়াইল- ২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা এমপি।
দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও শেখ মুজিবসহ ১৫ আগষ্টে নিহতদের আত্মার মাগফিারত কামানয় দোয়া-মোনাজাত করেন তিনি।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, নড়াইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অসংখ্য মাশরাফি বিন মুর্তজার সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

