Nabadhara
ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিস কাউসার আজিজ। এ সময় তিনি বলেন, সাতক্ষীরার মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য বন্ধনে আবদ্ধ। এখানকার মানুষ সব সময় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার পারুলিয়ার জেলিয়াপাড়া ও পালপাড়া পূজামণ্ডপ এবং গাজীরহাট পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, দেশের অন্যান্য স্থানের মতো সাতক্ষীরার সব জায়গায় সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সবাই মিলে সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া রহমান, দেবহাটা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু।

এ ছাড়া দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, গাজীরহাট দুর্গাপূজামণ্ডপের সাধারণ সম্পাদক অলোক কুমারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।