Nabadhara
ঢাকাশনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নতুন করে আর কোন রোহিঙ্গাকে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না-টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কোস্ট গার্ড মহাপরিচালক

রাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার

কোস্টগার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেছেন, মিয়ানমারের রাখাইন থেকে নতুন করে আর কোন রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

 

সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে কোস্ট গার্ড। মিয়ানমারের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের সমুদ্র সীমায় জনবল বৃদ্ধি ও টহল জোরদারসহ সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড।

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শনিবার বেলা ১১টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তিনি। এরপর সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন মহাপরিচালক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।