Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

 নড়াইল প্রতিনিধি

নড়াইলে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী সৈয়দ তৌফিকুজ্জামান সৌরভ (৩২) কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল সোনারগাঁ হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সে সদর উপজেলার হবখালী ইউনিয়নের উত্তর বাগডাঙ্গা গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন সোনারগাঁ হোটেলের সামনে থেকে সৈয়দ তৌফিকুজ্জামান সৌরভ কে গ্রেফতার করা হয়।

 

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিকে বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।