Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেতাগার সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র দাশের মৃত্যু

Link Copied!

মোঃ সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শিক্ষানুরাগী সুভাষ চন্দ্র দাশ (৭৪) মারা গেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেতাগায় নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের চাচাত (কাকাত) ভাই ।

মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। সুভাষ চন্দ্র দাশ এলাকার মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় এবং পূর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে নির্বাচিত ইউপি সদস্য ছিলেন এবং ১৯৯৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বেতাগা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।