Nabadhara
ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের নদীর পাড় থেকে শিশু নিখোঁজ, এখনও মেলেনি তার সন্ধান

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
এপ্রিল ৮, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল 

 

নড়াইলের লোহাগড়া পৌরসভার নবগঙ্গা নদীর পাশে গোফাডাঙ্গা গ্রামের জুবাইদা (২) নামে এক শিশু নদীর পাড় থেকে নিখোঁজ হয়েছে। এঘটনায় দুপুর থেকে উদ্ধার অভিযান চালিয়েও রাত ৭টা পষর্ন্ত ওই শিশুর সন্ধান মেলেনি। শিশু জোবাইদা পৌরসভার গোফাডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।

 

 

নিখোঁজ শিশুর পিতা শরিফুল ইসলাম বলেন, সোমবার (৮ এপ্রিল) দুপুরে আমার মেয়ে বাড়ীর উঠানে খেলাধুলা করছিল। পরে আমি ওকে উঠানে রেখে এড়েন্দা বাজারে যাই। তার মা ঘরের কাজে ব্যস্ত থাকায় মেয়ের দিকে খেয়াল রাখতে পারেনি। বাজার থেকে ফিরে এসে দেখি মেয়ে জুবাইদা বাড়িতে নেই,পাশের নবগঙ্গা নদীর তীরে গিয়ে মেয়ের পায়ের স্যান্ডেল দেখতে পাই। পরে আমাদের কান্না শুনে স্থানীয়রা ছুটে এসে প্রাথমিকভাবে নবগঙ্গা নদীতে উদ্ধার কাজ চালায় ।

 

 

পরে লোহাগড়া ফায়ার সার্ভি স্টেশনে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সাথে প্রাথমিক উদ্ধার কাজ চালায়। সংবাদ পেয়ে বিকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। রাত ৭টা পষর্ন্ত তারাও নদীতে উদ্ধার অভিযান চালিয়েও শিশু জোবাইদার সন্ধান মেলেনি।

 

 

এব্যাপারে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। বিকালে খুলনা থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে তার কোন সন্ধান পায়নি। নিখোঁজ ওই শিশু আদৌ ও নদীতে ডুবে গেছে কিনা তার পরিবার সঠিক তথ্য দিতে পারছেনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।