শার্শা (যশোর) প্রতিনিধি,
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষে ৫ লক্ষ বৃক্ষরোপণ করার জন্য রোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ শার্শা উপজেলা শাখা। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশে বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রী কলেজ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সারা দেশে তীব্র তাপপ্রবাহে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক তখুনি দেশ ও দেশের মানুষ এবং প্রকৃতির কল্যাণার্থে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। কর্মসূচীতে এ সময় শার্শা উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান অপু ও হাসিবুল হাসান শান্ত সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

