Nabadhara
ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে তীব্রতাপ প্রবাহে প্রাণীকুলসহ জনজীবন অতিষ্ঠ

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

একটানা তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে চিতলমারীর মানুষসহ প্রাণীকুল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলছে। বাইরে আগুনে পোড়া গরমে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ।

 

সামান্য পরিশ্রমেই হাপিয়ে উঠছে শ্রমজীবী মানুষরা।যেখানে ছায়া মানুষ বিশ্রাম নিচ্ছে, স্বস্তি পেতে।আসহনীয় গরমে প্রভাব ফেলছে জীবনযাত্রায়। বিশেষ করে পথচারী, যানবাহন চালক,খেটে খাওয়া ও শ্রমজীবি মানুষ,যাদের দিন আয়ে দিন চলতে হয় তাদের কাজ না করতে পেরে বেগ পেতে হচ্ছে সংসার চালতে ।

 

তারা বলেন প্রচন্ড গরমে কাজে নামতে পারছেনা। অনেকে গরমে ঘর থেকে বের হয়ে অসুস্থ্য হয়ে পড়ছে। শিশু ও বয়স্কদের কাছে গরম এখন অসহনীয় অবস্থায়।আবার ঘরের ভিতরেও শান্তি নেই। গরমের কারনে সবাই ঘামছে, পানিশূণ্যতা দেখা দিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে।চিতলমারী উপজেলার একমাত্র সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন,গরমের কারণে গত কয়েক সপ্তাহ ধরে ডায়রিয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যাথা, খিচুনিসহ নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আবার অনেকে আউটডোর থেকে চিকিৎসা নিয়ে যাচ্ছেন।

মোংলা আবহাওয়া অফিস জানায় আজ বাগেরহাট তাপমাত্রা ছিলো ৪১দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস আর বাতাসের আদ্রতা ছিলো ৩২ ভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।