Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশু সুফিয়ার মরদেহ উদ্ধার

Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের স্লুইসগেট সংলগ্ন নবগঙ্গা নদী থেকে সুফিয়া (৯) নামে এক শিশু শিক্ষার্থীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ী। ২ মে (বৃহস্পতিবার) দুপুর ২ টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সুফিয়া কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ইটভাটা শ্রমিক আক্তার মুন্সীর মেয়ে ও বারোইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯ টার দিকে ইট ভাটায় তার বাবার খাবার দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় সুফিয়া। পরবর্তীতে মাইকিংসহ বিভিন্ন জায়গায় খুঁজে ও তাকে খুঁজে না পেয়ে কালিয়া থাকাকে বিষয়টি অবহিত করে। ঘটনার একদিন পর আজ সকালে স্থানীয়রা নদী পাড়ে মরদেহ দেখে পুলিশকে খবর দিলে স্বজনরা সুফিয়াকে সনাক্ত করে।

স্বজনরা আরো জানায়, কয়েকদিন আগে একই গ্রামের প্রতিপক্ষের সাথে সাথে তাদের মারামারি হয়। তখন তারা যাকে পাবে তাকেই হত্যা করবে বলে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষরা তাকে নির্যাতন করে খুন করেছে বলে তারা দাবি করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন তারা।

বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ীর এসআই বিল্লাল হোসেন বলেন, দুপুরের দিকে ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদীতে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি। পরবর্তীতে তার স্বজনরা এসে মরদেহটি সনাক্ত করে। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।