Nabadhara
ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ভ্যান ও অটোবাইক চালকদের মাঝে খাবার পানি স্যালাইন ও ক্যাপ বিতরণ

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
মে ৫, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

প্রচন্ড তাপদাহের মধ্যে নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় ভ্যান ও অটোবাইক চালকদের মাঝে খাবার পানি, খাবার স্যালাইন এবং ক্যাপ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে রোববার (৫ মে) দুপুরে এসব উপকরণ বিতরণ করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন-সমাজসেবক গোলাম মোর্ত্তজা স্বপন, ট্রাফিক পুলিশের পরিদর্শক কাজী হাসানুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল আলম, হাফিজ খান মিলন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতি মির্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এস এম শাহ পরানসহ প্রমুখ।

 

 

আয়োজকরা জানান, নড়াইলে একটানা গরমের কারণে জনজীবন অতিষ্ঠ। বিশেষ করে ভ্যান ও অটোবাইক চালকসহ খেটে খাওয়া মানুষেরা অনেক কষ্টের মধ্যে আছেন। তাদের কষ্ট কিছুটা নিবারণের জন্য বোতলজাত খাবার পানি, খাবার স্যালাইন এবং ক্যাপ বিতরণ করা হয়েছে। পরবর্তীতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।