Nabadhara
ঢাকাবুধবার , ২২ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবির ১১ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাছুম বিল্লাহ উপজেলা ভাইস চেয়ারম্যান

জবি প্রতিনিধি
মে ২২, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মোঃ মাছুম বিল্লাহ নামের সাবেক এক শিক্ষার্থী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (১১ ব্যাচ) ফাইন আর্টস বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২১ মে) রাতে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

জানা যায়, ভাইস চেয়ারম্যান পদে ১৭ হাজার ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী মাসুম বিল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমেদ হাবিব খান তালা প্রতীক নিয়ে ১৫ হাজার ৮৬০ ভোট পেয়েছেন।

নবনির্বাচিত উপজেলার ভাইস চেয়ারম্যান মাছুম বিল্লাহ বলেন, চিরঋণী হয়ে গেলাম আমি আলমডাঙ্গা উপজেলাবাসীদের কাছে। আমি এই উপজেলাবাসীদের জন্য সর্বোচ্চটুকু দিব উপজেলার উন্নয়নের যা যা করা লাগে আমি করব। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাব ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয় পড়াকালীন থেকে ইচ্ছা ছিল নেতৃত্ত্ব দিব উপরে আল্লাহ এবং মানুষ আমাকে ভরসা করেছেন বলেন নির্বাচিত হতে পেরেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।