Nabadhara
ঢাকাসোমবার , ১০ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নবধারা ডেস্ক
জুন ১০, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নতুন কমিটি (২০২৪-২৫) গঠন করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব সভাপতি হিসেবে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদের (কাজী মনির) মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

শুক্রবার (৭জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। এছাড়া আংশিক কমিটিতে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি টিপু সুলতান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি রশিদুল সরকার আবেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মিকাইল ইসলাম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

 

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আসাদকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক সর্বজনীন পেনশন স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহকে বাদ দিতে হবে তারই প্রেক্ষিতে ফেডারেশনের সভাপতি কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচিতে আগামী ৩০ শে জুন সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।