Nabadhara
ঢাকারবিবার , ৪ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলার প্রতিবাদে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ

নবধারা ডেস্ক
আগস্ট ৪, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের পৈত্রিক বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা। তারা শিক্ষার বিভন্ন দপ্তর-অধিদপ্তরে কর্মরত আছেন। তারা হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সকল হত্যাকাণ্ড ও নৈরাজ্যের  সুষ্ঠ বিচারের দাবিও জানান তারা।

রোববার (৪ আগস্ট) সকালে শিক্ষা ভবনের সামনে তারা এ বিক্ষোভ করেন।

জানা যায়, ৩ আগস্ট সন্ধ্যায় নগরীর চশমা হিলে শিক্ষামন্ত্রীর পৈত্রিক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তার বাড়িতে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

সন্ধ্যায় নগরের দুই নম্বর গেট এলাকায় বিরোধীদের মিছিলের একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে।

হামলার সময় মন্ত্রী বাড়ীতে ছিলেন না। মন্ত্রীর মা বাড়ীর বইরে একটা রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন আর ভাই তার নিজ অফিসে ছিলেন।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী চট্টগ্রামের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান। স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে এভাবে হামলার ঘটনা এটিই প্রথম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।