Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ৮, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামের ওপর গুলি চালানোর ঘটনায় খুলনা বিভাগীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক নড়াইলের মোস্তফা কামাল কে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কৃষকদল।

বুধবার(৭আগস্ট)বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। প্রেস বিজ্ঞপ্তির বলা হয়েছে,কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোস্তফা কামাল কে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য গত ৬ আগস্ট বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সদর উপজেলার হবখালী গ্রামে এক দলীয় নেতার জানাজা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

 

এ সময় কাগজীপাড়া মধ্যে আসলে মোস্তফা কামাল ও তার কয়েক সহযোগী মনিরুলের মোটরসাইকেল ঠেকিয়ে তাকে গুলি করেন। গুলিটি তার পায়ে লেগে স্লিপ করে বেরিয়ে যায়। এঘটনার প্রতিবাদে মনিরুলের সমর্থকরা মোস্তফা কামালের বাড়িতে গেলে তাদের ওপরও গুলি ছোড়া হয়, সেই সাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৪জন কে আহত করা হয়েছে। খুলনা বিভাগীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও নড়াইলের বহিষ্কারকৃত মোস্তফা কামালের সাথে মোবাইল ফোনে একাধিক বার কল করলে তিনি রিসিপ করেননি ।

 

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বৃহস্পতিবার (৮আগস্ট) বিকালে বলেন, মোস্তফা কামাল দলীয় পরিচয়ে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছেন, এটাতে বাধা দেওয়ায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে গুলি করে। বিষয়টি আমি দলীয় উচ্চ পর্যায়ের সবাইকে জানিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।