নিজস্ব সংবাদদাতা কচুয়া (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি
দীর্ঘদিন যাবত কচুয়া প্রেসক্লাবের এককেন্দ্রিক সৃষ্ট সমস্যার কারণে তৈরি জটিলতা নিরসনের জন্য কচুয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ গতকাল ৭ আগস্ট বিকেল ৩ টার সময় প্রেসক্লাবের হল রুমে এক জরুরী সভার আয়োজন করে।
অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের আলোচনা শেষে প্রেসক্লাবের নতুন কমিটি পুন:গঠনের বিষয়টি নিয়ে একমত পোষণ করেন। এদিনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৯ টায় প্রেসক্লাব মিলানয়তনে নতুন কমিটি গঠন বিষয়ে একটি সাধারণ সভায় অনুষ্ঠিত হয়।
সভায় কন্ঠ ভোটের মাধ্যমে মো: শহিদুল ইসলাম খোকনকে সভাপতি ও উজ্জ্বল কুমার দাস কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কচুয়া প্রেসক্লাবের নতুন কমিটি পুনঃর্গঠন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

