Nabadhara
ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পুলিশের কার্যক্রম স্বাভাবিক করতে নড়াইল থানায় জিওসি

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
আগস্ট ১১, ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

আপনারা ভালো নেই, এটা আমরা সবাই জানি। তবুও এই দেশ আমার এই মাটি আমার, আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। আপনাদের ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, কোনো চাপ প্রয়োগ করছি না আপনারা কাজে ফিরে আসুন। এই দেশে যদি অন্য কেউ আসে তাহলে আমাদের পতাকা থাকবে না।

 

শনিবার (১০ আগস্ট)বিকালে নড়াইল সদর থানায় কর্মবিরতিরত পুলিশের উদ্দেশ্যে একথা বলেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ।

 

তিনি আরও বলেন,আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। আমাদের সবারই ভুল ছিল। সদর থানা গ্রাউন্ডে জেলার সব পুলিশের উদ্দেশ্যে কাজে যোগদানের জন্য বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল-মেহেদী, নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম, লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার প্রমুখ

 

পরে পুলিশরা তাদের ১১ দফা,নিরাপত্তা ঝুঁকির কথাও জানান জিওসিকে।পরে সামরিক কর্মকর্তা তাদের নিরাপত্তার আশ্বাস দেন। পুলিশের সঙ্গে সেনাবাহিনীর টহল দেওয়ার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।