Nabadhara
ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ইজিবাইক চালককে জবাই করে ইজিবাইক ছিনতাই।আটক দুই হত্যাকারী

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ইজিবাইক চালককে জবাই করে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার সময়ে দুই যুবককে গ্রেফতার ও ইজিবাইক উদ্ধার করেছে বাগেরহাট জেলা পুলিশ।

৩০ আগষ্ট দিবাগত রাত আটটার দিকে বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা এলাকার ইজিবাইক চালক আনোয়ার মোল্লাকে ইজিবাইক সহ কয়েকজন ছিনতাইকারী চিতলমারী যাওয়ার কথা বলে বাগেরহাট থেকে রিজার্ভ নিয়ে রওনা দেয় এবং রাত সাড়ে আটটার দিকে চিতলমারী উপজেলার বাগেরহাট পাটগাতী সড়কের সন্তোষপুর নামক স্হানে এসে চালককে জবাই করে পার্শ্ববর্তী খালে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।পুলিশ ঘটনা জানতে পেরে তথ্য প্রযুক্তির সহায়তায় গাড়ীতে লাগানো চুরি রোধক ডিভাইস এর সূত্র ধরে রাতেই দুই ছিনতাইকারী সহ পিরোজপুরের কাউখালী এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার ও ছিনতাইকারীদের আটক করে।পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সন্তোষপুর এলাকার খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।আটককৃত ঘাতক সজীব কচুয়া উপজেলার গজালিয়া এবং সুদেব মজুমদার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাকসী এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল এর সমন্বয়ক সৈয়দ বাবুল আকতার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।