Nabadhara
ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রেসক্লাব মোল্লাহাটে সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রেসক্লাব মোল্লাহাটে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শনিবার দুপুরে প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট এস, এম, ওয়াহিদুজ্জামান দিপু বলেন, সাংবাদিকরা দলমতের ঊর্ধ্বে থেকে বস্তু নিষ্ঠ সংবাদ জাতির সামনে তুলে ধরবেন, উন্নত দেশ ও জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এসময় তিনি আরো বলেন, বিএনপি কোনো প্রতিশোধ বা প্রতি হিংসার রাজনীতি করে না, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক আহবায়ক  শিকদার হারুন আল রশিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা। উপস্থিত ছিলেন এডভোকেট সমর পান্ডে, মোল্লাহাট উপজেলা যুব দলের আহবায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মফিজ শরীফ , মোল্লাহাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মোল্লা, বিএনপি নেতা শরিফুজ্জামান শিমুল, সাবেক ভাইস চেয়ারম্যান সরদার মেজবাহ উদ্দিন, শেখ আলামিন সহ ছাত্রদল ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, সাংবাদিক এস এম মিজানুর রহমান, শরিফুল ইসলাম দিদার, সাজ্জাদুল ইসলাম লিপ্টন ও মাহফুজুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।