Nabadhara
ঢাকাসোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেমন থাকবে আজকের রাওয়ালপিন্ডির আবহাওয়া?

রাকিব চৌধুরী, বিশেষ প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৪ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী, বিশেষ প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্তে অনায়াস জয়ের পর দ্বিতীয় টেস্টেও অনেকটা এগিয়ে আছে নাজমুল হসেন শান্তর দল। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে স্কোরবোর্ডে পাকিস্তানের ২১ রানের লিড থাকলেও ম্যাচের প্রেক্ষাপট বিবেচনায় নিজেদের এগিয়ে রাখতেই পারে বাংলাদেশ। 

৯ রানেই পাকিস্তান রোববার শেষ বিকেলে হারিয়েছে ২ উইকেট। এমন অবস্থা থেকে বাংলাদেশ চাইবে পাকিস্তানকে দ্রুত অলআউট করতে। তবে পিন্ডিতে টেস্টের চতুর্থ দিনে আছে বৃষ্টির সম্ভাবনা। আগেই জানা গিয়েছিল, দ্বিতীয় টেস্টের ৪র্থ ও ৫ম দিনে আকাশে বৃষ্টি দেখা যেতে পারে। এর আগে প্রথম দিনের খেলাও বৃষ্টির কারণে পণ্ড হয়েছিল।

আবহাওয়া বিষয়ক তথ্য বলছে, রাওয়ালপিন্ডি শহরে আজ সোমবার অন্তত ৩ ঘণ্টা বৃষ্টি হতে পারে। যদিও বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়। ৬ দশমিক ১ মিলিমিটার বৃষ্টির কথা জানিয়েছে অ্যাকুওয়েদার। তবে ওয়েবসাইটের পক্ষ বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে ৪২ শতাংশ।

অন্য এক সংস্থার হিসেবে সকাল ১১ টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সম্ভাবনা বাড়বে। বিকেল ৩টায় সেখানে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ এবং বিকেল ৪টায় বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে সর্বোচ্চ ৮৫ শতাংশ। তবে সব আবহাওয়া বার্তাতেই বজ্রপাতসহ বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।

 

দ্য ওয়েদার বলছে আজ সারাদিনে রাওয়ালপিন্ডি শহরে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। সবমিলিয়ে পাকিস্তানে ৪র্থ দিনের খেলায় বৃষ্টি বাঁধার সম্ভাবনা প্রবল।

গতকাল দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লিটনের মুখেও এলো বৃষ্টির কথা, ‘বৃষ্টির জিনিসটা তো আমাদের হাতে নেই। তবে আমরা যদি আগামীকাল এসে শুরুতে অনেক ভালো বল করতে পারি, যেকোনো কিছু ঘটতে পারি। উইকেটে নতুন বলের জন্য কিছুটা সাহায্য আছে। যদি আমরা শুরুতে আবার ব্রেক থ্রু দিতে পারি, মোমেন্টাম যদি আমাদের হাতে চলে আসে একবার আমরা এখান থেকে সহজেই কামব্যাক দিতে পারব।’

পাকিস্তানের স্থানীয় সময় সকাল ১০টা থেকে খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে। ৯ রানে ২ উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় ইনিংসে এদিন ব্যাট করতে নামবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।